সর্বশেষ সংবাদ ::

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ মন্ডলকে দেখতে ক্লিনিকে শ্রমিক নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ: অসুস্থ শ্রমিক নেতা মাসুদ মন্ডলকে দেখতে বগুড়ার ডক্টরস ক্লিনিকে ছুটে যান শ্রমিক নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, কার্যকরী সভাপতি ও বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান ডক্টরস ক্লিনিকে গিয়ে চিকিৎসাধীন শ্রমিক নেতা মাসুদ মন্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা এবং বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলা-আমিন হোসেন।
শ্রমিক নেতৃবৃন্দ মাসুদ মন্ডলের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Check Also

আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশ; নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

বগুড়া সংবাদ  :বগুড়ার আদমদীঘি উপজেলায় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *