সর্বশেষ সংবাদ ::

দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে বগুড়ার ঐতিহাসিক শাকপালা পার্ক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে নতুন রূপে ফিরতে যাচ্ছে। শহরের শাকপালা মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী এ পার্কটির আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় শাকপালা পার্কের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।
জানা গেছে, বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের বিশেষ পরিচিতি রয়েছে। ২০০১-২০০৬ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয়।
তবে পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় দুই দশক ধরে অবহেলা ও অযত্নে পার্কটির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একপর্যায়ে পার্কটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয় বলে স্থানীয়দের অভিযোগ।
এবার নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় পার্কটি আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে শাকপালা পার্ককে শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
উল্লেখ্য, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনের বৈঠকে দেশের নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি বগুড়ার শাকপালা পার্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।

Check Also

বগুড়ার কৈচর মৌজায় প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার কৈচর মৌজায় প্রস্তাবিত বিসিক প্রকৌশল শিল্প পার্কের স্থান পরিদর্শন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *