সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২০ কোটি টাকার শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন, সুফল পাবেন ১৬ লাখ মানুষ

বগুড়া সংবাদ : বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি।
সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।
সেতুটি চালুর ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমিয়ে বগুড়া শহর ও পূর্বাঞ্চলের মানুষের মধ্যে যাতায়াত আরও নির্বিঘ্ন করবে সেতুটি।

Check Also

বগুড়ার কৈচর মৌজায় প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার কৈচর মৌজায় প্রস্তাবিত বিসিক প্রকৌশল শিল্প পার্কের স্থান পরিদর্শন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *