সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি; থানায় লিখিত অভিযোগ দায়ের

বগুড়া সংবাদ : বগুড়ার সান্তাহার নতুন বাজার বাঁশহাটি সংলগ্ন এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের থাই গ্লাস খুলে ফ্রেম চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আদমদীঘি থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে মসজিদের মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ এশার নামাজ শেষে বারান্দায় ঘুমিয়ে পরে। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে তিনি দেখতে পায় যে অজ্ঞাতনামা চোরেরা মসজিদের দক্ষিণ পার্শ্বে থাই ক্লাস খুলছে। মসজিদের মোয়াজ্জিম চোর দেখে চিৎকার দিলে চোরেরা মসজিদের থাই গ্লাস জঙ্গলের ভিতরে ফেলে রেখে থাই এর ফ্রেম চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া থাই এর ফ্রেম অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথায় না পেয়ে আদমদীঘি থানায় ওই মসজিদের ক্যাশিয়ার শামছুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রতুল কুমার মন্ডল মসজিদের থাই গ্লাসের ফ্রেম চুরি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব চুরি হওয়া থাই গ্লাসের ফ্রেম উদ্ধার ও চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

তিন বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

  বগুড়া সংবাদ : তিন বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *