সর্বশেষ সংবাদ ::

বিদেশে থাকা ছেলের স্ত্রীকে ঘিরে প্রতারণা ও হয়রানির অভিযোগ, থানায় লিখিত আবেদন

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের বাসিন্দা মোছাঃ সাহিদা বিবি শেরপুর উপজেলার পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন।
অভিযোগে বলা হয়, সাহিদা বিবির ছেলে মোঃ রজ্জু প্রায় সাড়ে তিন বছর আগে কর্মসূত্রে মালয়েশিয়া যান। বিদেশে অবস্থানকালে প্রায় তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া গ্রামের খাদিজা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর খাদিজা আক্তার মাঝে-মধ্যে স্বামীর বাড়িতে যাতায়াত করলেও প্রায় এক বছর ধরে তিনি আর যোগাযোগ করছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, খাদিজা আক্তার অপর অভিযুক্তদের পরামর্শে বিভিন্ন সময়ে মোঃ রজ্জুর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন গ্রহণ করেন। পরে তিনি শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। টাকা ও অন্যান্য জিনিসপত্র ফেরত চাইলে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া গত ২৮ জুলাই ২০২৬ তারিখে অভিযুক্তদের কয়েকজন পুলিশ নিয়ে অভিযোগকারীর বাড়িতে গিয়ে খাদিজা আক্তারের খোঁজ করেন এবং তাকে লুকিয়ে রাখা হয়েছে বলে অপবাদ দিয়ে পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুই ব্যক্তিসহ আরও অনেকের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা ভবিষ্যতেও বড় ধরনের ক্ষতি এবং মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন। আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার প্রতি আবেদন

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *