সর্বশেষ সংবাদ ::

ভিডিও-সংবাদ ভাইরাল হওয়ার পর বগুড়ায় ছোরা প্রদর্শনকারী রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ভাইরাল হওয়া মো. মাসুদ পারভেজ রনি (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই ২০২৬ বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বগুড়া সদর শাখার নির্বাচনের সময় রনি ছোরা নিয়ে উপস্থিত লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনাটির ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এরপর শনিবার (২৫ জুলাই) বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাসুদ পারভেজ রনিকে গ্রেফতার করে।
পরে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া মহানগরের নাটাইপাড়া এলাকা থেকে ওই ঘটনায় ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : সারাদেশে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *