সর্বশেষ সংবাদ ::

মাস্টারমাইন্ড পাবলিক স্কুল এন্ড কলেজে মেধা সম্মাননা ও আনন্দ উৎসব

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ) ; বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে মাস্টারমাইন্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘মেধা সম্মাননা ও আনন্দ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোকামতলা মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোকামতলা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আলমাস আলী সরকার এবং মোকামতলা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রধান আজিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেউলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, শিক্ষক অয়েজকুরুনী,সাংবাদিক মিনহাজ আলী, মোস্তাকিম রুবেল, রাফি, সাবিত হোসেন, আসিফ আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিলে তারা আরও ভালো করার অনুপ্রেরণা পায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় জামায়াতের ‘জুলাই অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনার চব্বিশ জুলাইয়ের সকল শক্তিকে বিভেদ ভুলে শহীদদের আকাঙকা বাস্তবায়ন করতে হবে

বগুড়া সংবাদ : বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা” শীর্ষক সেমিনারে বক্তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *