সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দুই ক্রীড়া সংগঠককে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বগুড়ার তরুণ ক্রীড়া সংগঠক ফাতিন নুর শুদ্ধ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
রোববার (১৯ জুলাই) বিকলে  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দুই ক্রীড়া সংগঠককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে বগুড়ার ক্রীড়া সংগঠকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ জেলার জন্য গৌরবের বিষয়। তাদের নেতৃত্বে সুইমিং ও ভলিবলসহ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ, ক্রীড়াবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত দুই সংগঠকের সাফল্য কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনে বগুড়ার সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

সান্তাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ : বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *