সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় আধুনিক ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তয়ব জাকির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমদ কামরুল হাসান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, রাব্বু খানসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ডাকবাংলোটি নির্মিত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেসার্স পায়েল এন্টারপ্রাইজ এবং ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন সুলতান আহম্মদ তুহিন। নির্মাণকাজ শেষ হলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ডাকবাংলো সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Check Also

বগুড়ায় বৃদ্ধ বাবার ওপর হামলা ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া শহরের কামারগাড়ী এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী মো. চাঁন মিয়ার ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *