সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-৩

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত তিন আসামীকে সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে।
জানা যায়, আদমদীঘি থানা পুলিশ রোববার রাতে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার লোকু পশ্চিম কলোনীর সামছুদ্দীনের ছেলে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেন। অপর অভিযানে জিআর W/A মূলে সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন এবং উপজেলার উৎরাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সালাম প্রামানিককে গ্রেপ্তার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাতকৃত তিন আসামীকে সোমবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় আধুনিক ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *