সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জিয়া খালেদার জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের দোয়া মাহফিল

রবিবার দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রথম অনুদান প্রদানকারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মহান জাতীয় সংসদে সাধারণ শিক্ষার ন্যায় মাদরাসা শিক্ষায় সমান সুযোগ সুবিধা প্রদানের ঘোষণাকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুন্নবী আলী, মহাসচিব রেজাউল হক, শামছুল হক আনসারী, হাফেজ মাওলানা মোঃ আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ রাগেব হাসান ওসমানী।
দোয়া মাহফিলে বগুড়া জেলার সভাপতি ডা. জাহেদুর রহমান জাহেদ ও সাধারন সম্পাদক জাহাংগীর আলমের পরিচালনায় অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন রাইহানুল ইসলাম, ইমদাদ হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল মান্নান, সিদ্দিক হোসেন, নজরুল ইসলাম ইসলাম, জিন্নাহ, রবিউল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুল মোমিন, আব্দুল আহাদ, শহিদুল ইসলাম সাদ্দাম, মনিরুজ্জামান, আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, জহুরুল ইসলাম, আব্দুল বাছেদ, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশে মাদরাসা শিক্ষা সম্প্রসারনে ১৯৭৮ সালে মাদরাসা শিক্ষা অর্ডিন্যান্স জারী করে ইবতেদায়ী মাদরাস শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার আরো প্রসারে ১৯৯৪ সালে শিক্ষকদের প্রথম অনুদান চালু করেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। বিগত ফ্যাসিস্ট সরকার ২০১৩ সালে কিছু প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করেনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে মহান জাতীয় সংসদে সাধারণ শিক্ষার ন্যায় মাদরাসা শিক্ষায় সমান সুযোগ সুবিধা প্রদানের ঘোষণা করেছেন। তিনি অবশ্যই তার সকল কথার বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *