সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও থানায় দায়ের করা অর্থ চুরির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছা. লাভলী আক্তার।

রোববার (১২ জুলাই) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এতে দাবি করা হয়, প্রবাসী আবুল কালাম ও তার ভাই হোসেন আলী (গ্রাম: বস্তাল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ) পরিকল্পিতভাবে আব্দুল খালেকের বিরুদ্ধে গত ৯ জুন সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ রিঙ্গিত (প্রায় ৪০ লাখ ৯৫ হাজার টাকা) নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ছড়াচ্ছেন। একই অভিযোগে ২০ জুন শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, আব্দুল খালেক ৫ জানুয়ারি ২০২৬ দেশে আসেন এবং ১ জুলাই মালয়েশিয়ায় ফিরে যান। ফলে কথিত চুরির ঘটনার দিন ৯ জুন তিনি নিজ গ্রামেই অবস্থান করছিলেন। এর প্রমাণ হিসেবে তার পাসপোর্টের ইমিগ্রেশন সিল ও স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যের কথা উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মিথ্যা প্রচারণার মাধ্যমে পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান লাভলী আক্তার।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *