সর্বশেষ সংবাদ ::

তালাড়ায় বদরনগর কবিতা সংসদের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালাড়ায় বদরনগর কবিতা সংসদের উদ্যোগে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ জুলাই) বিকেলে তালাড়া সরকারি শাহ এয়তবারিয়া কলেজে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবিতা সংসদের সভাপতি আলহাজ মাশারফ হোসেন মুন্সি সলিমের সভাপতিত্বে ও কবি সিক্তা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। প্রধান আলোচক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট পলাশ খন্দকার, ইসলাম রফিক ও আবু কালাম আজাদসহ অন্যরা।
আলোচনা শেষে ফিতা কেটে ফল উৎসবের উদ্বোধন করা হয় এবং দেশীয় বিভিন্ন ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। পরে প্রধান অতিথি তালাড়া সরকারি শাহ এয়তবারিয়া কলেজ ও তালাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমলকীর চারা রোপণ করেন।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *