সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে রাস্তার পাশে মিলল ১৩ কেজির কালো পাথরের বিষ্ণুমূর্তি

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জুলাই) ভোরে গ্রামের একটি পাকা সড়কের পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দোপাড়া হিন্দুপাড়ার বাসিন্দা দলু চন্দ্র মালি রাতের দিকে তার বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পান। পরে বিষয়টি তিনি শিবগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পুলিশের তথ্যানুযায়ী, উদ্ধার হওয়া কালো পাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ২২ ইঞ্চি, প্রস্থ সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন ১৩ কেজি ৬৫০ গ্রাম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, উদ্ধার হওয়া মূর্তিটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

ধুনটে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে ১৪ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *