সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ সানায়ের হাসান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া সানায়ের হাসান উপজেলার গাবতলীপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের মৃত লছির প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের মোট ২২২টি জাল নোট, যার মোট মূল্য ২ লাখ ২২ হাজার টাকা, উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়া শহরে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  বগুড়া সংবাদ : পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের কারণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *