সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বগুড়া সংবাদ : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানে বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্যোক্তা ও স্থানীয় সুধীজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

র‌্যালি শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসময় তিনি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে গ্রামীণ উদ্যোক্তাদের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, বিআরডিবি বগুড়ার উপপরিচালক মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া সভায় বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতায় সফল উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে নবগঠিত ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া): বগুড়ার শিবগঞ্জে নবগঠিত ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসকদের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *