সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পাথারট্টি গ্রামের সাইফুল ইসলাম ধলা, পশ্চিম সুখানগাড়ীর আব্দুর রশিদ, ভাটাহার গ্রামের শামীম (৩২), ধাপ সুখানগাড়ীর সাগর মণ্ডল, বারাই উত্তরপাড়ার শিপন সরদার, পালপাড়ার আইয়ুব ব্যাপারী, উত্তর মণ্ডলপাড়ার ইসমাইল হাসান এবং ধাকরকোলা গ্রামের জালাল প্রামাণিক।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *