সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

বগুড়া ‌ সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া)  : ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেয়াজ বীজ (কন্দ), মরিচ (হাইব্রিড), শাকসবজি (উফশী ও হাইব্রিড) ও লেবু ফসলের চারা, সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫’জুন) বিকাল ৩ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুব হাসান, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হাসান, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিনুর ইসল, আরিফুল ইসলাম, আরিফা, ছবুরা প্রমূখ।

Check Also

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

  বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *