সর্বশেষ সংবাদ ::

ধুনটে প্রবাসী সাংবাদিকের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদেরকে কোরআন শরীফ প্রদান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে প্রবাসী সাংবাদিকের উদ্যোগে ক্ষুদে কৃতি শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআন শরীফ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রবিবার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী সোনামনি কেজি স্কুলে প্রধান অতিথি হিসেবে এই সম্মাননা প্রদান করেন কানাডা প্রবাসী সাংবাদিক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হেলাল সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন গোসাইবাড়ী কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, বিদ্যালয়ের পরিচালক সুলতান মাহমুদ বাদশাহ, সোনামণি কেজি স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল আলম স্বপন, সাংবাদিক হেলাল সরকারের পতœী কানাডা প্রবাসী শাহিনা আক্তার লিপি, শিক্ষক মঈনুল হাসান চপল, সানাউর রহমান সাগর, সাইফুল ইসলাম, বাঁধন সরকার শিক্ষিকা পাপড়ি খাতুন, আসমা খাতুন ও হাবিবা খাতুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Check Also

তালোড়া পৌরসভায় খসড়া বাজেট নিয়ে টিএলসিসির মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের খসড়া বাজেট বিষয়ে টাউন লেভেল কো-অর্ডিনেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *