সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বগুড়া  সংবাদ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কন্দ পেঁয়াজ, হাইব্রিড মরিচের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম নাহিদ, ইয়ারীন তাসনিম নিলয়সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, “প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত বীজ ও সার যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলেই সরকারের এ উদ্যোগ সফল ও সার্থক হবে।”

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া ২০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ কেজি কন্দ পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক ও একটি বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।

অন্যদিকে ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি বালাইনাশক এবং ১০০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও এক প্যাকেট বালাইনাশক বিতরণ করা হয়।

Check Also

বগুড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :”মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *