সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

বগুড়া সংবাদ : ‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে বগুড়ার সোনাতলায় উপজেলা পর্যায়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা আয়োজিত স্টার্ট-আপ সাইন্স প্রজেক্ট এন্ড ইন্নোভেশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম এবং জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে থাকাকালে তার যে দুরদর্শিতা ছিল, সেই দুরদর্শিতার কারণে তিনি ১৯৭৯-৮০ সালে বিদেশে লোক পাঠানো শুরু করেন। আজকে আমাদের দেশের প্রায় দেড়কোটি লোক বিদেশে চাকরি করছেন। আমরা চাই আগামী পাঁচ বছরে যেন আরো প্রায় এক কোটি লোক বিদেশে গিয়ে চাকরি করতে পারেন। বিদেশে চাকরি করতে হলে আমাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ জুয়েল মিয়া,থানার ওসি কবির হোসেন,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,নাছির উদ্দিন আঞ্জু,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই,জেলা বিএনপি নেতা অ্যাড.হুমায়ুন কবির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,যুবদল নেতা কামরুজ্জামান বাবু,শহিদুল ইসলাম,উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বকুল সরকার,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁন-সহ অনেকে। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করেন। সেইসাথে বিভিন্ন এলাকার দরিদ্র অসুস্থ মানুষদের মাঝে প্রধান অতিথি ঐচ্ছিক তহবিল থেকে নগদ ৯,১৭৫ টাকা করে বিতরণ করেন।

Check Also

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি

বগুড়া সংবাদ : সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করাকে কেন্দ্র করে হত্যা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *