সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বগুড়া সংবাদ  : (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।

এবারের প্রতিপাদ্য ” হাত ধোয়ার নায়ক হোন” বিষয় কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি , হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন এবং আলোচনা সভা।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিবগঞ্জ এর আয়োজনে বুধবার ( ২৮ অক্টোবর) সকাল দশটায় উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে
হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন করা হয়।
সর্বশেষে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হুসাইস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র অফিসার আতোয়ার রহমান, উপজেলা আনছার ও ভিডিপি অফিসার গৌতম কুমারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ , বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সাংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই চারজন গ্রেপ্তার

  বগুড়ার শিবগঞ্জে পুলিশের পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ১০২ ভরি তেজাবি সোনা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *