
সোমবার সরেজমিনে পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে রাস্তা নিয়ে বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয়ভাবে সমস্যার সমাধানে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছার উদ্দিন, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ও বিএনপি নেতা মুনজুরুল হক তালুকদার মুনজু, মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান সাঞ্জু ও আব্দুল ছামাদ, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাগ হাসান, পৌর কৃষক দলের সভাপতি সহকারী অধ্যাপক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মিনহাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা