সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ১২টি থানার মধ্যে কাহালু থানার শ্রেষ্ঠ ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মে/২৬ইং এ জেলার ১২টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কাহালু থানা, শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম, এস আই আমিনুল ইসলাম, এ এস আই মোজাম্মেল হক ও পুলিশ সদস্য শরিফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে কাহালু থানায় গিয়ে বগুড়ার ১২টি থানার মধ্যে কাহালু থানার শ্রেষ্ঠ ওসি মো. শফিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এছাড়াও এস আই, এ এস আই ও পুলিশ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এম পি মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন বাদল, সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস আালম সহ পুলিশের এস আই, এ এস আই ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

Check Also

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিন: বগুড়ার পুলিশ সুপার

বগুড়া সংবাদ : সরকারের বাইরে কাউকে ট্যাক্স বা চাঁদা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *