সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইসলামী ব্যাংকে ২ ঘন্টা কলম বিরতি

বগুড়া সংবাদ: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং ঢাকায় গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা ২ ঘন্টার কলম বিরতি পালন করেছে। সোমবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী ২ঘন্টা কলম বিরতি পালনের আহবান জানিয়ে ব্যাংকের বগুড়া  ও বড়গোলা শাখার প্রধান ফটকে অবস্থান নেন। বেলা ১২ টায় কলম বিরতি শেষ হলে ব্যাংকে লেনদেন শুরু হয়। কলম বিরতি চলাকালে কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ ইসলামী ব্যাংক বগুড়া শাখাও বড়গোলা শাখায় সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন মিয়া, সদস্য সচিব শ্রমিক নেতা আজগর আলী, বিশিষ্ট আইনজীবী আল আমীন তরফদার, অধ্যক্ষ ইকবাল হোসেন, বুলবুলি খাতুন, শাহনেওয়াজ রেবা প্রমুখ। মানব বন্ধনে কলম বিরতির জন্য ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার একটি নির্দিষ্ট মহলের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে নজিরবিহীন লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও ঋণ খেলাপী। তিনি ব্যাংকে রক্ষা করতে পারবেন না। তাকে এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখলে ব্যাংকটি আবারও লুটপাটের মুখে পড়বে এবং সাধারণ মানুষের আমানত অনিরাপদ হয়ে পড়বে।
অবিলম্বে অবৈধ ও দলীয়ভাবে নিয়োগকৃত চেয়ারম্যানের নিয়োগ বাতিলপূর্বক কোটি কোটি আমানতকারী ও গ্রাহকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Check Also

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া শাখার নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া শাখার নবগঠিত নির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *