
মঙ্গলবার (২জুন) দুপুরে এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নিলুফা বেগম বগুড়া জেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের ট্রাক হেলপার এখলাস হোসেনের স্ত্রী। গতকাল সোমবার (১জুন) রাত ৯টা থেকে ১১টার মধ্য যেকোন সময় নিজ বসতবাড়ির টিনের ঘরের কাঠের তীঁরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে সকালে বাড়িতে আসে।
শেরপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শমিজেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ( মামলা নং- ২৬) রজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলো মৃত্যুও কারণ জানা যাবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা