সর্বশেষ সংবাদ ::

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

বগুড়া সংবাদ  : শারদীয় দুর্গাপূজা–২০২৬ উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে শাড়ি তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এবং বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, শাহ আলম জনি ও রাজিবুল করিম রাফি, প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন), সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও মঙ্গলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার এবং সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উপহার বিতরণ কার্যক্রমের মাধ্যমে বগুড়া সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৩০০ নারী শাড়ি পেয়েছেন।

Check Also

সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচতে চান, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

বগুড়া সংবাদ  :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচার স্বপ্ন নিয়ে দিন কাটাচ্ছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *