সর্বশেষ সংবাদ ::

সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।…আইজিপি আলী হোসেন ফকির

বগুড়া সংবাদ  : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদ মূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার, আরেকজনকে ফ্যাসিস্ট বলে বিভাজন সৃষ্টি না করে সবাইকে সহনশীল হতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি।
শনিবার বিকেল ৫ টায় বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, আদমদীঘি শাখার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Check Also

দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *