
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘উদয়ন সংঘ’-এর কার্যক্রম দীর্ঘ ১৯ বছর পর পুনরায় সচল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে ডিএস কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংঘের সদস্য নূর আলম সিদ্দিকী নাইচের সভাপতিত্বে এবং শহীদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংঘের সাবেক সিনিয়র সদস্য অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান রাঙ্গা, সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম, সদস্য মুসাবীর সম্রাট, বাবলা সরদার, বাবুল হাসেন, ইব্রাহীম আলী বাপ্পী, সাকিব সরদার, আব্দুস সালাম ও সবুজসহ অন্যান্যরা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, এটিএম আক্তারুজ্জামান রাঙ্গা ও নূর মোহাম্মদ খান শাহীনকে উপদেষ্টা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে নূর আলম সিদ্দিকী নাইচকে সভাপতি, শহীদুল ইসলামকে সহ-সভাপতি, মুসাবীর সম্রাটকে সাধারণ সম্পাদক, জাকারিয়া বিপ্লবকে সহ-সাধারণ সম্পাদক এবং ইব্রাহীম আলী বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংঘের সদস্য রাজিব সরদার, নূর মোহাম্মদ মেহেদী, শামীম সরদার, রনি মণ্ডল, রবিউল ইসলাম, শুভ, টুটুল, আকাইন নাঈদ, জগলুল লাটাস, শিমন, মুনিম, ফিরোজ হাসান, আব্দুর রহিম, শাহীন হাসান, সাবির হাসানসহ সংঘের অন্যান্য
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা