সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌর কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

বগুড়া সংবাদ : শনিবার বগুড়ার কাহালু পৌরসভার হলরুমে অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে মতবিনিময় সভা ও দ্বিতীয় বারের মতো নির্বাচিত বগুড়া-৪ আসনের এম পি মোশারফ হোসেনের সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
উক্ত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. ইমান আহমেদ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক েেপৗর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মো. আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফঅজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. হাফিজার রহমান বাবু, কাহালু পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

Check Also

দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *