সর্বশেষ সংবাদ ::

মোকামতলা উপজেলার প্রথম ইউএনও ও এসিল্যান্ডের দায়িত্বে জিয়াউর রহমান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ( বগুড়া) : বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মোকামতলা উপজেলার ইউএনও ও এসিল্যান্ডের দায়িত্ব প্রদান করা হয়।

নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কার্যক্রম কার্যকরভাবে শুরু ও পরিচালনার লক্ষ্যে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রশাসনিক কাঠামো গঠনের প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে, জিয়াউর রহমান মোকামতলা উপজেলা গঠনের পর প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসাবে দায়িত্ব পাওয়ায় তিনি ইতিহাসের অংশ হয়ে থাকলেন বলে মনে করেন সচেতন মহল।

Check Also

বগুড়া শহরে যুবককে কু’পি’য়ে হ-ত্যা, ১০ লাখ টাকার বিরোধের অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কু’পি’য়ে হ-ত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *