সর্বশেষ সংবাদ ::

এম এস মাহমুদ একাদশ এখন “বগুড়া সিটি ক্লাব”

বগুড়া সংবাদ :  বগুড়ার জনপ্রিয় ফুটবল দল “এম এস মাহমুদ একাদশ” দেশের বিভিন্ন জেলায় দাপটের সঙ্গে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ব্যাপক সুনাম অর্জন করেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন টুর্নামেন্টেও অংশ নিয়ে দলটি নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
দলটির প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ তার প্রাণের শহর বগুড়াকে ভালোবেসে দলটির নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। বগুড়া শহরের পরিচিতি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে “এম এস মাহমুদ একাদশ” এর নতুন নামকরণ করা হয়েছে “বগুড়া সিটি ক্লাব”।
জানা গেছে, এখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলসহ আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে দলটি “বগুড়া সিটি ক্লাব” নামেই অংশগ্রহণ করবে। নতুন নামকরণের মাধ্যমে বগুড়ার ক্রীড়াঙ্গনে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বগুড়া সিটি ক্লাবের কার্যালয় বগুড়ার নিশিন্দারা কারবালা এলাকায় অবস্থিত।

Check Also

জাতীয় মৎস্য পদক পাওয়ায় বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও শুভেচ্ছা

বগুড়া সংবাদ : জাতীয় মৎস্য পদক-২০২৬ এর পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছ উৎপাদন জি এম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *