সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ মে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মহরুর ইসলাম, হেলাল ফকির, সাদেকুল ইসলাম, সাজু মন্ডল, ইসমাইল, আব্দুল বারিক ভাদল, শিউলী সুলতানা, শাহনওয়াজ হক সাকিল, রুহুল আমিন ও নূর ইসলাম।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (১৮ মে) আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের মাস ব্যাপী দাওয়াতি অভিযান

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া মহানগর জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শেষ হয়েছে। বগুড়া মহানগরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *