সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মোসলেম স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেনডেন্স’২৪ চ্যাম্পিয়ন

বগুড়া সংবাদ : বগুড়া এক্স ক্রিকেটার্স এর উদ্যোগে মরহুম ক্রিকেট কোচ মোসলেম উদ্দিন স্মরণে আয়োজিত প্রথম মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ইন্ডেিপনডেন্স’২৪ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ওয়ারনিস ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা অর্জন করে।
সোমবার শহীদ চান্দু ষ্টেডিয়ামে টসে জিতে ইন্ডপেনডেন্স’২৪ প্রতিপক্ষ ওয়ারনিস ওয়ারিয়র্সকে ব্যাট করতে পাঠায়। দলীয় ৫ রানে ১ম এবং ২৭ রানে ২য় উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ওয়ারিয়র্স। এরপর রাফি এবং জাকিরুল দলকে কিছুটা স্বস্তি এনে দেয়। কিন্তু দলীয় ৫৭ রানে পরপর দুটি এবং ৬১ রানে আরেকটি উইকেটের পতন ঘটলে চরম বিপাকে পড়ে যায় তারা। দলের বিপদ মুহুর্তে সোহেল এবং ফাহিমের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়ারিয়র্স।
দলের হয়ে ফাহিম সর্বোচ্চ ৩৮, রাফি ৩৬ এবং সোহেল অপরাজিত ৩২ রান করেন। ইনডিপেনডেন্স’২৪ এর পক্ষে রকি ৩টি, আবির ২টি এবং জীবন ও পরান ১টি করে উইকেট শিকার করেন।
জবাবে ওপেনার পরান এবং অলরাউন্ডার জীবনের ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল বাঁকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইনডিপেনডেন্স’২৪। পরান ৩৬ বলে ৪৫ এবং জীবন ২২ বলে অপরাজিত ৪৬ রান করেন। এছাড়া জুবেরির ব্যাট থেকে আসে ২৭ রান।
প্রতিপক্ষের নাহিদ ও ইয়াছিন ২টি করে উইকেট লাভ করেন।
বিজয়ী দলের জীবন ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন ওয়ারনিস ওয়ারিয়স এর সোহেল রানা সোহাগ।
এছাড়া বেষ্ট সিক্সার পুরস্কার পেয়েছেন বিজয়ী দলের জীবন, এমাজিং প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট হয়েছেন বগুড়ার তরুণ ক্রিকেটার ইয়াকুব আলী, বেষ্ট ফিল্ডার রিফাত সানজিদ, বেষ্ট বোলার ফাহাদ হোসেন, বেষ্ট ব্যাটসম্যান সাজিদ হোসেন।
খেলা শেষে পুরস্কার বিতরন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় ষ্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহ আল আমিন সরকার, এমদাদুল হক বাবু, শরিফুল ইসলাম, আমিনুর রহমান, আয়োজক কমিটির সদস্য মারুফ হোসেন, হাদিয়ে জামান শিশির, ইসতি, সাহেদুল ইসলাম রবি প্রমূখ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন দলকে নগদ দেড় লাখ টাকা এবং রানার্সআপ দলকে ১ লাখ টাকা এবং ট্রফি প্রদান করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *