সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯) বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। সোমবার (১৮ মে) বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিন হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিন পাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯), ও একই উপজেলার উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানী’র ছেলে রকি (১৯)।
জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সাথে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রবিবার (১৭ মে) রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত সোয়া ১০টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট এলাকায় একটি নির্মাণাধীন পুরাতন ভবনে যায় তারা। সেখানে রকি নামের আরও একজন অভিযুক্ত যোগ দেন। ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকার কাছে পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় অভিযুক্ত বাধন পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আনাহার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

বগুড়ায় জমি নিয়ে বিরোধ দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *