সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা জুয়াড়ি পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার পুলিশ সদর ইউনিয়নের হাটসাজাপুর উত্তরপাড়া গ্রামের একটি শ্যালো মেশিনঘরে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাটসাজাপুর এলাকার মৃত আজিজুল বারীর ছেলে এনামুল (৬০), মৃত মকলেছের ছেলে আলম মিয়া (৫০), মৃত আফতাব উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০), মৃত মত্তাজ আলীর ছেলে আব্দুল মমিন (৫০), নইমুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪৫), মৃত তয়ব আলীর ছেলে ওবায়দুর প্রামাণিক (৩৮), আরেজ আলীর ছেলে মেহেরুল ইসলাম (৫৪) এবং আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (৪৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *