সর্বশেষ সংবাদ ::

প্রধানমন্ত্রীর জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত সুচিন্তিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বুধবার( ১ জুলাই )বিকালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি সানুসহ মহানগরের ২১টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, জনকল্যাণমুখী এ বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বাজেটকে স্বাগত জানিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা কামনা করেন।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *