সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ইউপি কক্ষে তালা দেয় ইউপি সদস্যরা, এলাকাবাসীদের নিয়ে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে চেয়ারম্যান 

 

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে উন্নয়ন প্রকল্পের কাজের হিস্যা না পেয়ে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়েছে একই পরিষদের ইউপি মেম্বারের একাংশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। জানা গেছে, বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের ২৫ লক্ষ টাকার উন্নয়ন কাজ চলছে। এই টাকায় গ্রামীণ সড়কের ইট সোলিং, ড্রেন নির্মাণ, গাইড ওয়াল এর কাজ চলছে। এই কাজের ইউপি একাংশ সদস্যরা হিস্যা দাবী করে ইউপি চেয়ারম্যান তাদের এই অনৈতিক দাবী পুরণ না করায় তারা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনা জানার পর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বুধবার দুপুরে কয়েক জন এলাকাবাসী, ইউপি সদস্য ও তার লোকজন নিয়ে তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ২৫ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন করা কাজ চলমান রয়েছে। কাজ শেষ হতে না হতেই ইউপি সদস্যগণ কাজের হিস্যা দাবী করেন। আমি তাদের অনৈতিক দাবি পুরণ না করায় তারা ক্ষিপ্ত হয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেয়। আমি কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় লোকজনদের নিয়ে তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করি। এব্যাপারে ইউপি সচিব তৌহিদুর রহমান বলেন, চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিলেও আমরা অফিসের কার্যক্রম চালু রেখেছি। তবে যে টাকার কথা ইউপি সদস্যরা বলছে সে টাকার কাজ চলমান রয়েছে। এই বিষয়টি

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভুল বোঝা বুঝির কারণে এ ঘটনা ঘটেছে। এব্যাপারে ইউপি সদস্য রাজু আহম্মেদ, আজিজুল হক, সঞ্চাব,দিলবর রহমান, আব্দুল কদের, সোহাগী খাতুন, খায়রুন নাহার বলেন, আমরা জেনেছি উক্ত চলমান কাজের ১০ লক্ষাধিক টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা এব্যাপারে জানতে চাওয়া হলে তারা বিভিন্ন তালবাহানা সৃষ্টি করে। আমরা কোন দিশ কুল না পেয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এবিষয়ে আমি জেনেছি, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে তারা বলেন, এই ঘটনার কারণে এলাকার জন সাধারণ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত এই ঘটনার সমাধান চায়।

Check Also

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় বার্মিজ চাকু সহ স্বপন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়া শহরে একটি পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত স্বপন (৪৫) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *