সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জ্যাক মোটরসের আধুনিক থ্রি-এস সেন্টার উদ্বোধন উত্তরাঞ্চলের পরিবহন খাতে নতুন দিগন্ত, মিলবে একই ছাদের নিচে বিক্রয়-সেবা ও স্পেয়ার সুবিধা

বগুড়া সংবাদ : উত্তরাঞ্চলের পরিবহন খাতে আধুনিক সেবা সম্প্রসারণ ও গ্রাহকবান্ধব বিক্রয়োত্তর সুবিধা নিশ্চিত করতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে জ্যাক (JAC) মোটরসের অত্যাধুনিক থ্রি-এস (Sales, Service & Spare Parts) সেন্টার ও ফ্রি সার্ভিস ক্যাম্প। বাংলাদেশের জ্যাক মোটরসের অফিসিয়াল ডিলার ও পরিবেশক RANCON Global Trucks Limited-এর তত্ত্বাবধানে শহরের পূর্ব পালশা এলাকায় দিপু এন্টারপ্রাইজ প্রাঙ্গণে রবিবার এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যানকন গ্লোবাল ট্রাকসের সিইও সত্যজিদ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিপু এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ বদরুদ্দোজা চৌধুরী (দোজা), জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন, হেড অব আফটার সেলস শ্যামল দাস, হেড অব সার্ভিস শহিদুল হোসেন ও হেড অব ডিলার ডেভেলপমেন্ট রাহিমুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বগুড়াকে উত্তরাঞ্চলের বাণিজ্যিক প্রবেশদ্বার বিবেচনায় নিয়ে এই আধুনিক থ্রি-এস সেন্টার চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে পরিবহন মালিক ও চালকরা একই ছাদের নিচে গাড়ি বিক্রয়, সার্ভিসিং ও স্পেয়ার পার্টস সুবিধা পাবেন। এতে সময় ও ব্যয় কমবে, পাশাপাশি নিশ্চিত হবে উন্নতমানের বিক্রয়োত্তর সেবা।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ফ্রি সার্ভিস ক্যাম্পে জ্যাক মোটরসের বিভিন্ন মডেলের ট্রাক ও বাণিজ্যিক যানবাহনের ফ্রি চেকআপ, সার্ভিসিং ও কারিগরি পরামর্শ প্রদান করা হয়। এতে অংশ নেওয়া পরিবহন মালিক ও চালকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন।
দিপু এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ বদরুদ্দোজা চৌধুরী (দোজা) বলেন, “আমাদের এই সার্ভিসিং সেন্টারে শুধু গাড়ির সেবা নয়, চালক ভাইদের জন্য থাকা, গোসল ও ফ্রি ওয়াই-ফাই সুবিধাও রাখা হয়েছে। আমরা চাই তারা যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে আধুনিক সেবা গ্রহণ করতে পারেন।”
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত থ্রি-এস সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে উত্তরাঞ্চলে আরও বিস্তৃত সেবার আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

পাশ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির কোনো প্রয়োজন নেই-প্রতিমন্ত্রী টুকু

বগুড়া সংবাদ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন কোরবানির ঈদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *