সর্বশেষ সংবাদ ::

বগুড়া স্টেশন রোড থেকে অবৈধ দেশি ফল বিক্রেতা উচ্ছেদের দাবিতে রেহেনা ফল মন্ডির সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  বগুড়ার স্টেশন রোড এলাকা থেকে অবৈধ দেশি ফল বিক্রেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের দাবি জানিয়েছে রেহেনা ফল মন্ডি কর্তৃপক্ষ। দাবি বাস্তবায়ন না হলে রেহেনা দেশি ফল আড়ৎ থেকে খাজনা প্রদান বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার (১৭ মে) দুপুরে বগুড়া তিনমাথা রেলগেট এলাকায় অবস্থিত রেহেনা ফল মন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ডির সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় দৈনিক পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রশাসনের সহযোগিতায় রেহেনা ফল মন্ডির ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর ফলে বর্তমানে স্টেশন রোড এলাকায় যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, রেহেনা ফল মন্ডি বগুড়া সিটি কর্পোরেশনের রেজুলেশনভুক্ত একমাত্র দেশি ফলের আড়ৎ। চলতি বছরেও নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে এই আড়তের ইজারা প্রদান করা হয়েছে। যার ইজারা মূল্য ৩৩ লাখ টাকা। এছাড়া ভ্যাট ও আয়করসহ সরকারের কোষাগারে প্রায় ৪৫ লাখ টাকা জমা হয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্টেশন রোড এলাকায় অবৈধভাবে দেশি ফলের ব্যবসা পরিচালিত হলেও সেখান থেকে সিটি কর্পোরেশন কোনো ধরনের রাজস্ব পায় না। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে স্টেশন রোড এলাকার অবৈধ দেশি ফল বিক্রেতাদের উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা।

Check Also

দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার আসামি কাকরুল গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় মানিক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ফিরাজ হাসান কাকরুল (৪০)-কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *