সর্বশেষ সংবাদ ::

১৪ মে বগুড়া মহানগর জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

 

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে প্রথম বার শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে। আসছে ১৪ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বগুড়া মহানগর জামায়াতের আমির জননেতা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। উদ্বোধনী খেলায় মুখোমুখী হবে ২নং ওয়ার্ডের বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন বনাম ৮নং ওয়ার্ডের সিটি ইয়ং স্টার ক্লাব।
উল্লেখ্য, টুর্ণামেন্টে বগুড়া মহানগর জামায়াতের আওতাধীন ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়নের ৩২টি দল অংশ গ্রহন করছে। প্রতিটি দলে শুধুমাত্র জামায়াতে ইসলামীর জনশক্তিরাই খেলায় অংশগ্রহন করবেন। এর আগে ৩২টি শাখা নিয়ে সফল ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছিল যুব ও ক্রীড়া বিভাগ।

 

Check Also

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আবু হাসান

বগুড়া সংবাদ :‌ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *