বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) :বগুড়ার গাবতলী উপজেলায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের সোন্দাবাড়ি আজাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারায় গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সার্বিক তত্ত্বাবধানে ফুটবল বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক মুসাদ্দিকুর রহমান রক্সি, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসেন, সদর ইউনিয়নের সাবেক সদস্য সচিব ফেরদৌস হোসেন, ছাত্রনেতা রুহুল আমিন পরাগ, মোস্তাফিজার রহমান সাঈদ, মঈনুল ইসলাম,আরাফাত ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম বৃন্ত, সোহেল রানা, খোকন ইসলাম, তৈফিক ইসলাম, রিফাত, সাকিব হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ অব্যাহত থাকবে। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হলে তরুণ সমাজ উপকৃত হবে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
