সর্বশেষ সংবাদ ::

কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়া সংবাদ  :  বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাছা. মলিহা খানম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হাসান, দৈনিক নয়াদিগন্ত ও সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, দৈনিক ভোরের দর্পণ ও দ্য নিউ এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক এম. আব্দুল মতিন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক এম. নুরুল ইসলাম শখ, দৈনিক করতোয়া ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এবং কার্যকরী সদস্য এম. আব্দুস ছালেক (তাতা), দৈনিক বগুড়া ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এম. আব্দুল হান্নান, কার্যকরী সদস্য প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, প্রভাষক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা।

Check Also

‎দৈনিক করতোয়া ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে ‎গাবতলী প্রেসক্লাবে কেক কর্তন ও ‎আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *