বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মামতাজী ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গত ২৩ এপ্রিল এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুস ছামাদ প্রামাণিক।
এছাড়াও মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক মোঃ শাহাবুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
