বগুড়া সংবাদ : বগুড়া পৌরসভা বর্তমান নবসৃষ্ট বগুড়া সিটিতে কে এম খায়রুল বাশারকে প্রথম মেয়র হিসেবে দেখতে চায় বগুড়া বাসি।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসীর বহুদিনের কাংখিত দাবি বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন এ রুপান্তর করার আনুষ্ঠানিক ঘোষনা ও শুভ উদ্বোধন করেছেন।
বগুড়া বাসীর জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে একজন সৎ দক্ষ,, কর্মীবান্ধব ক্লিন ইমেজের নেতার প্রয়োজন যিনি নেতৃত্ব দেবেন সিটি মেয়র হিসেবে। যিনি দলমত নির্বিশেষে শুধুমাত্র এই অবহেলিত বগুড়ার জন্যই কাজ করবেন।
প্রশাসক ছাড়াই সিটি মেয়র পদে যোগ হচ্ছে নতুন নতুন নাম। ইতিমধ্যে বেশ কয়েকজনের নামও শোনা গেছে হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার এ ছাড়া ও প্রশাসক পদে জাহাঙ্গীর হোসেনের নাম শোনা যাচ্ছে। নানা আলোচনার পর জনগণের মতামতে শীর্ষে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে. এম. খায়রুল বাশার। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক ভাবে জনগনের সেবা ও জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ইতিপূর্বে তিনি নওগাঁর একটি সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু দল অন্য ব্যক্তিকে মনোনয়ন দিলে তিনি দলিয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।
তিনি শুধু একজন রাজনৈতিক নেতা না,,,তিনি অবহেলিত বগুড়ার জনগনের আস্থার প্রতীক,,উনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার,,দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা,,,এবং সাধারণ জনগনের সাথে গভীর সম্পৃক্ততা তাকে এই শহরের সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব হিসাবে পরিনত করেছে।
সময় এসেছে দীর্ঘদিনের অবহেলিত বগুড়া শহর কে পরিবর্তিত একটি আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলার। একটি স্মার্ট,, আধুনিক,,, জনবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে কে এম খায়রুল বাশার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
খুন,,গুম,,দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের পাশাপাশি নগরীর যানজট ও ড্রেনেজ ব্যবস্থা সহ নগরবাসীর সার্বিক উন্নয়নে কে এম খায়রুল খায়রুল বাশার সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে কাজ করতে “একজন সিটি মেয়র শুধু রাস্তাঘাট বা ড্রেনেজ ব্যবস্থার প্রধান নন, সেই নগরের স্বপ্নদ্রষ্টা ও অভিভাবক।যিনি টেকসই উন্নয়ন ও সবুজ নগরী গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।যার দপ্তরে সাধারণ মানুষের কথা বলার সুযোগ থাকবে। যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবেন।
সুযোগ পেলে, যানজট, জলাবদ্ধতা ও আবর্জনা দূর করতে একজন ভিশনারি মেয়র হিসেবে কেএম খায়রুল বাশার এক সূচনার সৃষ্টি করতে পারেন বলে মতামত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
তৃনমুলের একাধিক নেতৃবৃন্দ বলছেন যিনি টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করে স্মার্ট সিটি গড়বেন, তরুণ প্রজন্মের জন্য কাজের পরিবেশ তৈরি করবেন। গরিব ধনী বিভেদ না করে মানুষের বিপদে সর্বদা পাশে থাকবেন। নগরবাসী এমন একজন মেয়র দেখতে চান, যিনি ‘বক্তৃতা’ নয়, ‘কাজে’ বিশ্বাসী তিনি হলেন কে এম খায়রুল বাশার।
অবহেলিত বগুড়া পৌরসভা এখন সিটি কর্পোরেশন তাই এই অবহেলিত নগরের উন্নয়নের রূপকার হিসেবে কে. এম. খায়রুল বাশার কে দেখতে চায় নগরবাসী!
খায়রুল বাশার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষকে ভালোবাসা ও কাজের মাধ্যমে যিনি প্রমাণ করেছেন যে,তিনি নগরের সেবক হিসেবে উপযুক্ত। বগুড়া বাসি বিশ্বাস করে, খায়রুল বাশার মেয়র হলে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন হবে আধুনিক ও বাসযোগ্য।
তার সততা ও দায়িত্ববোধ নগরবাসীকে অনুপ্রাণিত করার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে তার সুদূরপ্রসারী পরিকল্পনাও রয়েছে।
যোগ্য মানুষকে বেছে নিবে নগরবাসী সেই সাথে আধুনিক শহর গড়ে তুলতে সর্বদা সহযোগী হবে এমন প্রত্যাশায় প্রত্যাশিত কে এম খায়রুল বাশার।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা