সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বগুড়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঠনঠনিয়া ও গোহাইল রোডের সি অ্যান্ড বি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযানে ‘ফেরদৌস ট্রেডার্স’ নামক বেক্সিমকোর এক ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দেখা যায়, ২ এপ্রিল নির্ধারিত মূল্যের পূর্বে ক্রয়কৃত সিলিন্ডার গ্যাস ১৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ সময় প্রতিষ্ঠানটিকে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ঠনঠনিয়া এলাকায় অবস্থিত ‘মহরম আলী দই ঘর’-এ তদারকিকালে দেখা যায়, বিপুল পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করে দই তৈরি করা হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।
অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *