সর্বশেষ সংবাদ ::

বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৯০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সুষ্ঠুভাবে বিতরণ করেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ এর সহধর্মীনি সমাজ সেবিকা মোছাঃ সুরাইয়া সুলতানা রুলি।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল কিবরিয়া,সমাজ সেবক মুক্তাদিরুল ইসলাম মুকুল,মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসআই সুমন,আরিফুল ইসলাম আরিফ,সিরাজুল ইসলাম,সবুজ মিয়া সহ কৃষক ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *