সর্বশেষ সংবাদ ::

বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদস আসনের উপনির্বাচনে শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার সকাল সাড়ে ৯ টা হতে বগুড়া শহরের দত্তবাড়ী, কালিতলা, কলেজ বাজার ও মাটিডালী বিমান মোড় এলাকায় দাঁড়িপাল্লাায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, ৩ নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজ, ১৮ আমীর ইব্রাহিম হোসেন প্রমুখ। গণ সংযোগে কলেজ বাজারে পথ সভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিতে সবাই ৯ এপ্রিল ঝাঁপিয়ে পড়ুন। জামায়াতের নেতাকর্মী দখল চাঁদাবাজী টেন্ডার বাজির সাথে জড়িত নয়। ইনশাআল্লাহ বিজয়ী হলে বগুড়া কে যানজট, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলবো।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের দায়িশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশ বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *