সর্বশেষ সংবাদ ::

ধুনটে গরিব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বগুড়া সংবাদ : “ঈদের খুশি দুস্থ-গরিব সবার সাথে ভাগ করি” এই শ্লোগান সামনে রেখে সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিবেশবাদী সংগঠন “ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন” এর সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ার ধুনটে শতাধিক প্রতিবন্ধি ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে শতাধিক প্রতিবন্ধি ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাউ চাল, সেমাই, দুধ, চিনি, ডাল, সয়াবিন তেল, লাক্স সাবান, কিসমিস সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের সামাজিক আন্দোলন ক্লিন গ্রিন বাংলাদেশ (সংক্ষেপে সিজিবি) বগুড়ার ধুনট ইউনিটের প্রধান সমন্বয়ক, সমাজ সেবিকা ও স্কুল শিক্ষিকা ফৌজিয়া বিথীর নেতৃত্বে স্বেচ্ছাসেবীগণ রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে গরিব ফাউন্ডেশনের এসব ঈদ উপহার পৌঁছে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা জি এম কিবরিয়া জানান, গরিব ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ও নবীনগরে এবং ২০১৯ সাল থেকে সিজিবি’র ১৩টি ইউনিটের মাধ্যমে তারা হতদরিদ্র মানুষের মাঝে “গরিব ফাউন্ডেশন ঈদ খাদ্য সামগ্রী” বিতরণ করে আসছে। এ বছর বগুড়ার ধুনট উপজেলার ন্যায়, সিরাজগঞ্জের তাড়াশ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, যশোর সদর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের প্রধান কর্মসূচি “স্কুল-কলেজ পরিচ্ছন্নতা ও সবুজায়ন” এর পাশাপাশি গরিব ফাউন্ডেশনের উদ্যোগে সিজিএফ-জিএফ নলকুপ ও টয়লেটহীন পরিবারকে নলকুপ ও টয়লেট প্রদান কর্মসূচি, দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং হতদরিদ্রদের চিকিৎসা সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।

Check Also

বগুড়ায় ঈদের আগে মাংসের আশায় সঞ্চয়, শেষে ১২০০ পরিবারের টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক

বগুড়া সংবাদ : ঈদের আগে মাংস পাওয়ার আশায় সঞ্চয় করা অর্থ নিয়ে বগুড়া শহরের মালগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *