সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে ছোটনের সহযোগিতায় ১০জন প্রতিবন্ধী পেল হুহুল চেয়ার

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : ১৬মার্চ সোমবার বগুড়া গাবতলীর জয়ভোগা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা মাঠে ১০জন প্রতিবন্ধীকে হুহুল চেয়ার ও জনপ্রতি ৫হাজার করে ৩জনকে চিকিৎসার জন্য নগদ অনুদান দেয়া হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান এর সহযোগিতায় এই মহতি কাজটি করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক, বাংলাদশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সদস্য, বিএনপির মিডিয়া সেলের র্কমর্কতা, দৈনিক দিনকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল কালাম আজাদ (কালাম আজাদ)। সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ঠ ঠিকাদার নূর মোহাম্মদ রিপন, বগুড়ায় ব্যাংকার জিয়া পরিষদের সভাপতি সামছুজ্জোহো জোহা। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি এবং বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা সোহাগ সরকার, জিয়াউর রহমান জেপু, কেটু মাহমুদ, রেহমান রাকছুম রুশো আরো অনেকে।

Check Also

কাহালু সদর ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপিনেতা আব্দুল করিমের অত্র ইউনিয়নের ভোটারদের সাথে নির্বাচনী কুশল বিনিময়

বগুড়া সংবাদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রোববার দিনব্যাপী বগুড়ার কাহালু সদর ইউনয়নের মহেষপুর গ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *